করোনা: দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৪১, নতুন শনাক্ত ১৭৬৫

করোনা: দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৪১, নতুন শনাক্ত ১৭৬৫

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১ জুন ২০২১ | আপডেট ১৭:০৫

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। একই দিনে করোনা নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬৫ জন। মঙ্গলবার (১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এনিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬৬০ জন। আর মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ২ হাজার ৩০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৯ দশমিক ৪১ শতাংশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading