টপটেন গেইনারের শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১ জুন ২০২১ | আপডেট ১৬:১০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১ জুন) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির দর বেড়েছে ১৭ টাকা ১০ পয়সা বা ২০.৯০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৯৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এছাড়াও কোম্পানিটি ৩ হাজার ৮২৩ বারে ৩৫ লাখ ৯৬ হাজার ৮৯০টি শেয়ার লেনদেন করে।
গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মঙ্গলবার (১ জুন) কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স,স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আল-হাজ্ব টেক্সটাইল ও আমান কটন ফাইবার্স লিমিটেড।

