মে মাসে বিজিবি’র হাতে সাড়ে ৯৬ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক

মে মাসে বিজিবি’র হাতে সাড়ে ৯৬ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১ জুন ২০২১ | আপডেট ১৮:০৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মে মাসব্যাপী দেশের সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৯৬ কোটি ৫০ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য আটক করেছে।

আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৮ লাখ ৯২ হাজার পিস ইয়াবা, ১৮ হাজার ৫০৮ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৩৮ বোতল বিদেশী মদ, ১ হাজার ৮৫৮ ক্যান বিয়ার, ১ হাজার ৫৮৮ কেজি গাঁজা, ১৬ কেজি ৮৭৯ গ্রাম হেরোইন, ১৩ হাজার ৩৫৫টি উত্তেজক ইনজেকশন, ৪ হাজার ২৮২টি ইস্কাফ সিরাপ, ২০ হাজার ৯৯৫টি এ্যানেগ্রা আথবা সেনেগ্রা ট্যাবলেট এবং ২ লাখ ৮ হাজার ৬১৫টি অন্যান্য ট্যাবলেট।

চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ২ কেজি ২২৬ গ্রাম স্বর্ণ, ১৪ কেজি ৪৭৮ গ্রাম রূপা ১ লাখ ১ হাজার ৩১৭টি কসমেটিক্স সামগ্রী, ৭২ হাজার ৮১টি ইমিটেশন গহনা ২ হাজার ৯২৫টি শাড়ি, ১ হাজার ১৮২টি থ্রিপিস অথবা শার্টপিস, ২ হাজার ২৪৪ ঘনফুট কাঠ, ৮৫৭ কেজি চা পাতা, ৫ হাজার ৭৭০ কেজি কয়লা, ৫টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৩টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৪টি পিকআপ, ১৮টি সিএনজি চালিত অটোরিকশা এবং ১০৮টি মোটর সাইকেল।

এছাড়া মে মাসে ৯টি পিস্তল, ১টি রিভলবার, ২টি এলজি, ২টি ওয়ান শ্যুটারগান, ১টি পাইপ গান, ৮টি ম্যাগাজিন এবং ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৭৮ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ১২৮ জন বাংলাদেশী নাগরিক ও ৩ জন ইন্ডিয়ার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading