বুধবার স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১ জুন ২০২১ | আপডেট ১৮:১০
রেকর্ড ডেটের আগে আগামীকাল ২ জুন, বুধবার স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি।
ডিএসই সূত্রে জানা গেছে, রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।
আগামী ৩ জুন, বৃহস্পতিবার কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

