রাজধানীতে কাজে যোগ দেওয়ার ৩ দিনের মাথায় গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে কাজে যোগ দেওয়ার ৩ দিনের মাথায় গৃহকর্মীর মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ১৮:০০

রাজধানী ঢাকার ওয়ারীর একটি বাসা থেকে তানিয়া আক্তার (১৪) নামের এক কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, গত তিন দিন আগে গৃহকর্মী তানিয়া ওয়ারিতে অ্যাডভোকেট মোর্শেদা খানের বাসায় কাজে যোগদান করে।

গৃহকর্ত্রী পুলিশের কাছে দাবি করেছে, তানিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২ জুন) বেলা ১২টার দিকে ওয়ারীর অভয় দাস লেনের এলাকার একটি বাসার সাত তলার ফ্ল্যাট থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহটি শায়িত অবস্থায় ছিল। তানিয়ার বাড়ি হবিগঞ্জ জেলায়। বাবার নাম লেখমত আলী।

এসআই মফিজ উদ্দিন জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading