আজ বিকেল ৩টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

আজ বিকেল ৩টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ১০ জুন ২০২০

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ | আপডেট ০১:০০

সংসদের বৈঠক আজ ৩ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বুধবার (২ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মুলতবি ঘোষণা করেন।

এছাড়াও একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশনে প্যানেল সভাপতি মনোনীত করেছেন স্পিকার। এবারের বাজেট অধিবেশনে প্যানেল সভাপতি মনোনীত হয়েছেন ৪ সংসদ সদস্য।

তারা হলেন- নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদ জামান সরকার, ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধান, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading