৭ কার্যদিবসে ৩৬ শতাংশ বাড়ল রিলায়েন্স ইন্স্যুরেন্সের দর
উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ২২:৪০
অস্বাভাবিকভাবে বাড়ছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর। ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২২.২০ টাকা বা ৩৬ শতাংশ বেড়েছে। এমন তথ্যই ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়।
এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
গত ২৩ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ৬১.৭০ টাকায়। আর ০২ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৮৩.৯০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২২.২০ টাকা বা ৩৬ শতাংশ বেড়েছে।

