সোনালী আঁশের পর্ষদ সভা ৭ জুন
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ | আপডেট ১৫:১০
সোনালী আঁশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৭ জুন বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি ২৬ পয়সা আয় করেছিল।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

