বাচসাস-এর সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য আহ্বান

বাচসাস-এর সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য আহ্বান

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ | আপডেট ১৫:০৫

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নতুন সদস্য আহ্বান করেছে। পাশাপাশি সদস্যদের ২০২০-২০২১ দুই বছরের চাঁদা ২৪০ টাকা পরিশোধ করে সদস্যপদ নবায়ন করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাচসাসের সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুলকে আহ্বায়ক করে সহ-সভাপতি সৈকত সালাউদ্দিন, অর্থ সম্পাদক মঈন আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান রতন, কার্যনির্বাহী সদস্য ইব্রাহীম খলিল খোকনসহ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

যারা সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক সাংবাদিকতায় জড়িত তারা আবেদন করার সুযোগ পাবেন। বিশেষ করে যারা প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালে সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক রিপোর্টিং করেন তারা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। আগ্রহীরা আগামী ১০ জুনের মধ্যে ২০০(দুইশ) টাকা মূল্যের ফরম সংগ্রহ করে, ফরম পুরণ করে ৫০০ (পাঁচশ) টাকা ও দুই বছরের চাঁদা ২৪০ টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন।

সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুলের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। চাঁদা প্রদানের শেষ তারিখ ১০ জুন। অর্থ সম্পাদক মঈন আব্দুল্লাহর বিকাশ নাম্বারে চাঁদা পরিশোধ করা যাবে।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading