ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির ৭০ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির ৭০ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ | আপডেট ১৮:৪৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ১৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭০ কোটি ৬৮ লাখ টাকা।

প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটি ৩৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। মার্কেন্টাইল ব্যাংক ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। পাইওনিয়র ইন্স্যুরেন্স ৫ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, এডিএন টেলিকম, অ্যাপেক্স ট্যানারি, এশিয়া ইন্স্যুরেন্স, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার,জেনেক্স ইনফোসিস, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প, ন্যাশনাল ফিড, ন্যাশনাল হাউজিং, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, সাফকো স্পিনিং, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading