করোনায় ৩৪ জনের মৃত্যু: শনাক্ত ১৮৮৭
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৪ জুন ২০২১ | আপডেট ১৮:২০
করোনাভাইরাসে বাংলাদেশে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেলেন ১২ হাজার ৭৫৮ জন।
শুক্রবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ৪২। সুস্থতার হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
৩ জুন সকাল ৮টা থেকে ৪ জুন সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৮৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৮৬৭ বাংলাদেশি।
একই সময়ে ১ হাজার ৭২৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন।

