বিদায়ী সপ্তাহে দর বাড়ার শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৪ জুন ২০২১ | আপডেট ১৮:০০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ মে-৩ জুন) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯২টির বা ৫১.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে গ্লোবাল ইন্স্যুরেন্সের। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২.৩০ টাকায়।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৩ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২০.৭০ টাকা বা ৩৯.৫৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে গ্লোবাল ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- ডাচ-বাংলা ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, ফেডারেল ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিংয়, প্রগতি ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

