দর কমার শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

দর কমার শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

উত্তরদক্ষিণ| সোমবার, ৭ জুন ২০২১ | আপডেট ১৮:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (০৭ জুন) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ২৪২টির বা ৬৫.৯৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

রবিবার (৬ জুন) লেনদেন শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০.৫ টাকায়।

অর্থাৎ সোমবার (০৭ জুন) কোম্পানিটির শেয়ার দর ১.৫০ টাকা বা ১২.৫০ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এক্সিম ব্যাংকের ১১.৭১ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৭.২৯ শতাংশ, বেক্সিমকোর ৫.৬৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৫.১৭ শতাংশ, বিডি থাইয়ের ৪.৯০ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪.৭৯ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭৬ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৪.৬৪ শতাংশ এবং রানার অটোমোবাইলের শেয়ার দর ৪.৪৩ শতাংশ কমেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading