করোনায় ৩০ জনের মৃত্যু: শনাক্ত ১৯৭০
উত্তরদক্ষিণ| সোমবার, ৭ জুন ২০২১ | আপডেট ১৮:৩০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩০ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৮৬৯ জন।
সোমবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, ৬ জুন সকাল ৮টা থেকে ৭ জুন সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৯৭০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ৪০। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮। সুস্থতার হার ৯২ দশমিক ৬৫।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৮ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন বাংলাদেশি।

