পেরুর বিপক্ষে ৪-০ গোলে জয় পেলো ব্রাজিল

পেরুর বিপক্ষে ৪-০ গোলে জয় পেলো ব্রাজিল

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৮ জুন ২০২১| আপডেট ০৯:৩৫

কোপা আমেরিকার ‘বি’ দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে বড় জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। স্যান্দ্রো, নেইমার, এভারটন ও রিকারলিসনের গোলে ৪-০ গোলে এই জয় নিয়ে মাথ ছাড়ে তিতের শিষ্যরা। প্রথমার্ধে ভালো খেলা পেরুকে দ্বিতীয়ার্ধে পাত্তাই দেয়নি সেলেকাওরা।

প্রথমার্ধে ম্যাচের ১২ মিনিটে গোল করেন ব্রাজিলের আলেক্স স্যান্দ্রো। এ সময় গ্যাব্রিয়েল জেসুস ডানদিক থেকে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন স্যান্দ্রোকে। স্যান্দ্রো কাছ থেকে শট নিয়ে জালে জড়ান। তার গোলটি প্রথমার্ধে আর শোধ দিতে পারেনি পেরু। যদিও বলের দখল বেশি ছিল পেরুর কাছে। প্রথমার্ধে ৫৫ শতাংশ বলের দখল ছিল পেরুর কাছে। তারা গোলপোস্টে ৫টি শট নেয়। তার মধ্যে ২টি ছিল অন টার্গেটে। অন্যদিকে ব্রাজিল গোলপোস্টে ৪টি শট নেয়। তার মধ্যে ১টি ছিল অন টার্গেটে। সেটি থেকেই গোল করেন স্যান্দ্রো।

বিরতির পর নিজেদের দারুণভাবে গুছিয়ে নেয় ব্রাজিল। আরও তিনবার পেরুর জালে বল জড়ায়। ৬৮ মিনিটে নেইমার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এ সময় মাঝ মাঠ থেকে ফ্রেড বল বাড়িয়ে দেন নেইমারকে। বল পেয়ে নেইমার দুই কদম ডানদিকে সরে শট নেন। পেরুর রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ের ফাঁক দিয়ে বল জালে আঘাত আনে। গোলরক্ষক ঝাপিয়ে পড়েও বল আটকাতে পারেনি।

এরপর ৯০ মিনিটে এভারটন রিবেইরো দারুণ এক গোল করেন। এ সময় বক্সের বাইরে থেকে নেইমারের পাস থেকে বামদিকে ডি বক্সের মধ্যে বল পান রিকারলিসন। তিনি সেটি ডানদিকে বাড়িয়ে দেন এভারটনকে লক্ষ্য করে। এভারটন পা লাগিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান।

এরপর যোগ করা সময়ে (৯০+৩) গোল পান রিকালিসনও। এ সময় খুব কাছ থেকে তার নেওয়া শট পেরুর রক্ষণভাগের খেলোয়াড় ফেরান। ফিরে আসা বল আবার পেয়ে যান। আবার শট নিয়ে বল আঘাত আনে জালে।

‘বি’ গ্রুপে আগামী বৃহস্পতিবার (২৪ জুন) তৃতীয় ম্যাচে সকাল ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে নেইমার-জেসুসরা। আর ২৮ জুন রাত ৩টায় ইকুয়েডরের বিপক্ষে লড়বে তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading