সাপ্তাহিক গেইনারের শীর্ষে সাফকো স্পিনিং

সাপ্তাহিক গেইনারের শীর্ষে সাফকো স্পিনিং

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৮ জুন ২০২১| আপডেট ১৫:৩২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৮টির বা ৩৯.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহটিতে সাফকো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬.৪০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৯০ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮.৫০ টাকা বা ৫১.৮৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাফকো স্পিনিং ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২৬.৫৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৬.২৭ শতাংশ, কপারটেকের ২২.০৭ শতাংশ, রূপালী ব্যাংকের ২০.৮৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৯.৬৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭.৬৮ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১৬.২৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৫.৮৮ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর ১২.৯৯ শতাংশ বেড়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading