২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে
উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৮ জুন ২০২১| আপডেট ১৮:১০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ১৩ হাজার ৩৯৯ জন।
শুক্রবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১৭ জুন সকাল ৮টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৮৮৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জন। এছাড়াও সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। এখন পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। সুস্থতার হার ৯২ দশমিক ১২ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
এর আগে, বৃহস্পতিবার দেশে করোনায় ৬৩ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া এদিন ৩৮৪০ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

