আর্জেন্টিনার ১-০ গোলে হারালো উরুগুয়েকে

আর্জেন্টিনার ১-০ গোলে হারালো উরুগুয়েকে

উত্তরদক্ষিণ| শনিবার, ১৯ জুন ২০২১| আপডেট ১০:৩০

কোপা আমেরিকা-২০২১ এর ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার (১৯ জুন) সকালে তারা ১-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে।

এই জয়ে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মেসির দল। সমান ৪ পয়েন্ট নিয়ে চিলি আছে দ্বিতীয় স্থানে। বলিভিয়া ও উরুগুয়ে এখনো কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

সকালে ব্রাসিলিয়ায় ম্যাচের ১২ মিনিটে গোল করেন গুইদো রদ্রিগেজ। এ সময় বামদিকে বক্সের বাইরে থেকে লিওনেল মেসি ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেখানে রদ্রিগেজ বল পেয়ে হেড নেন দূরের পোস্টে। বল পোস্টে লেগে জালে জড়ায়। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না।

তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে লিওনেল স্কালোনির শিষ্যরা।

বিরতির পর বেশ কিছু সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। কিন্তু সেগুলো থেকে গোল হয়নি। অবশ্য জেতার জন্য আর কোনো গোলের প্রয়োজনও হয়নি তাদের।

তবে পুরো ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেছে মেসি-ডি মারিয়ারা। তারা গোল পোস্টে শট নিয়েছিল ৯টি। তার মধ্যে ৬টি ছিল অন টার্গেটে। একটিতে হয়েছে গোল। অন্যদিকে উরুগুয়ে গোলপোস্টে একটিও শট নিতে পারেনি।

‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ২২ জুন মঙ্গলবার সকাল ৬টায় প্যারাগুয়ে ও ২৯ জুন মঙ্গলবার একই সময়ে বলিভিয়ার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading