করোনা: বিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮ হাজার ৫২৩

করোনা: বিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮ হাজার ৫২৩
ফাইল ছবি

উত্তরদক্ষিণ| শনিবার, ১৯ জুন ২০২১| আপডেট ১১:১৫

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮ হাজার ৫২৩ জন। করোনা শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষের। আর একইদিনে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৯৭ জনের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শনিবার (১৯ জুন) সকাল পর্যন্ত করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৩৮ লাখ ৬৬ হাজার ৮৬২ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ৭৪৫ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩১ লাখ ১৩ হাজার ২৬১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ২৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১৬ হাজার ৯২০ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার ৯২৯ জন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৮ লাখ ২ হাজার ১৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৬২১ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬১ লাখ ৩৬ হাজার ৯৬৮ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্ডিয়া। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭৬৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ১৬৭ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৮৭৯ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading