বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু কাল
উত্তরদক্ষিণ| শনিবার, ১৯ জুন ২০২১| আপডেট ১১:৪০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামীকাল থেকে। রবিবার (২০ জুন) দুপুর ১২টায় অনলাইনে অবেদন শুরু হয়ে চলবে আগামী ৬ জুলাই রাত ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক আবেদন শেষে ১৩ জুলাই ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ৭ আগস্ট ঢাকাসহ তিনটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) ও বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) বিষয়ে স্নাতক শ্রেণিতে ২টি বিষয়ের প্রতিটিতে ৩০ জন করে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম প্রাথমিকভাবে অস্থায়ী ক্যাম্পাস পুরাতন বিমান বন্দর, তেজগাঁওয়ে এবং পরবর্তী সময়ে লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাস থেকে পরিচালনা করা হবে।
টেলিটক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ ২০০ টাকা (এসএমএস চার্জ ব্যতীত)। জমা দেওয়ার শেষ তারিখ ও সময় ৮ জুলাই রাত ১২টা। ১৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগ্যপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিকভাবে যোগ্যপ্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোড/উত্তোলনের জন্য ৫৫০ টাকা (এসএমএস চার্জ প্রযোজ্য) টেলিটকের মাধ্যমে ১৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে হবে।
আগামী ৭ আগস্ট ভর্তি পরীক্ষা হবে বিএএফ শাহীন কলেজ ঢাকা, চট্টগ্রাম, যশোর এবং বিমান বাহিনী সি অ্যান্ড এম ইউনিট, লালমনিরহাটে।

