৮ কোটি ৫১ লাখ শেয়ার হাতবদল: সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
উত্তরদক্ষিণ| শনিবার, ১৯ জুন ২০২১| আপডেট ১৬:৫০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে লেনদেনের শীর্ষ দখল করেছে বেক্সিমকো লিমিটেড।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৮ কোটি ৫১ লাখ ২২ হাজার ৮৭৯টি শেয়ার হাতবদল করেছে। কোম্পানিটির মোট ৮১৭ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৩৫ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭০ কোটি ১১ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ১৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৭ কোটি ৪৮ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, লুব-রেফ বাংলাদেশ, ন্যাশনাল ফিড মিল, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

