পেরুতে সড়ক দুর্ঘটনায় ২৭ মাইন শ্রমিকের মৃত্যু

পেরুতে সড়ক দুর্ঘটনায় ২৭ মাইন শ্রমিকের মৃত্যু

উত্তরদক্ষিণ| শনিবার, ১৯ জুন ২০২১| আপডেট ১৮:০০

পেরুতে মাইন শ্রমিকদের বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ২৭ জন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ জুন) দেশটির লুকানা প্রদেশে ওই শ্রমিকদের বহনকারী বাসটি রাস্তার বাইরে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।

জানা যায়, ওই শ্রমিকদের বহনকারী বাসটি পাল্লানকাটা স্বর্ণের খনি থেকে আরেকুইপা শহরে দিকে যাচ্চিলো।

স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা হুগো মেজা বলেন, লুকানার পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনার ফলে আহত ও নিহতরা বিভিন্ন দিকে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছে।

লন্ডন ভিত্তিক হকশিল্ড মাইনিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, ‘আমরা এমন মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকাচ্ছন্ন। আমরা ইতোমধ্যেই ঘটনা তদন্তের ব্যবস্থা নিয়েছি। তবে ঘটনায় শিকার ব্যক্তি এবং তাদের পরিবারকে সহায়তা করাই এখন আমাদের প্রাথমিক কর্তব্য।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading