১০ বীমা কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ খুঁজে পায়নি ডিএসই

১০ বীমা কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ খুঁজে পায়নি ডিএসই

উত্তরদক্ষিণ| শনিবার, ১৯ জুন ২০২১| আপডেট ২২:০০

১০টি বীমা কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ খুজেঁ পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ খুঁজতে অনুসন্ধান করে ডিএসই। এরই ধারাবাহিকতায় কোম্পানিগুলোর কাছে কারণ জানতে চায়। তবে সবগুলো কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই। এরমধ্যে সানলাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে গত ৫ মে জানানো হয়েছে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স ও কর্ণফুলি ইন্স্যুরেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে ৩ মে। এরপর গত ২২ মে রিলায়েন্স ইন্স্যুরেন্স ও গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading