রাজধানীতে বাসা থেকে মা-বাবা ও মেয়ের লাশ উদ্ধার

রাজধানীতে বাসা থেকে মা-বাবা ও মেয়ের লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ| শনিবার, ১৯ জুন ২০২১| আপডেট ২২:০০

রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকার একটি বাসা থেকে মা, বাবা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার পুলিশ এই তিনজনের লাশ উদ্ধার করে।

উদ্ধার করা লাশের পরিচয় হলো, মাসুদ রানা (৫০), তাঁর স্ত্রী মৌসুমি ইসলাম (৪৫) ও মেয়ে জান্নাতুল। তাদের পরিবারের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

তাঁরা হলেন, মাসুদ রানার অন্য মেয়ে মেহজাবিন মুনের স্বামী শফিকুল ইসলাম ও নাতনী মারজান তাবাসসুম। পুলিশ ধারণা করছে, বিষ মেশানো খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন।

শফিকুল বলেন, তিনি তাঁর স্ত্রী মেহজাবিনের সাথে শুক্রবার রাতে শ্বশুর বাড়ি গিয়েছিলেন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নিহত তিনজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাদেরকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেহজাবিন মুনকে পুলিশ আটক করেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading