সিলেট-৩ আসনে উপনির্বাচন: ৪ প্রার্থী চূড়ান্ত, প্রতীক বরাদ্দ আজ

সিলেট-৩ আসনে উপনির্বাচন: ৪ প্রার্থী চূড়ান্ত, প্রতীক বরাদ্দ আজ

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ১২:০০

সিলেট-৩ আসনের উপনির্বাচনে চারজন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট-৩ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৫ জুন) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে। শেষ দিন পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। আগামী ২৮ জুলাই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেট-৩ আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন, আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী।

এছাড়া আরও দুই স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা রহমান লুমা ও শেখ জাহেদুর রহমান মাসুমের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা নির্বাচন কমিশনে আপীল করলেও শেষ পর্যন্ত তা টিকেনি।

প্রসঙ্গত, গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। গত ২ জুন সিলেট-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading