পবনের সাথে জুটি বাঁধছেন সামান্থা!
উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ১২:১৫
ইন্ডিয়ার দক্ষিণী সিনেমার দাপুটে অভিনেতা পবন কল্যাণ। শুধু তাই নয় তিনি একাধারে ইন্ডিয়ান চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, চিত্রলেখক, লেখক, এবং রাজনীতিবিদ। ‘পাওয়ার স্টার’ খ্যাত এই অভিনেতা পরিচালক হরিষ শংকরের ‘পিএসপিকে ২৮’ সিনেমার কেন্দ্রিয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।
এ সিনেমায় কল্যাণের সাথে জুটি বাঁধতে যাচ্ছে সামান্তা আক্কিনেনি। সম্প্রতি সিনেমার পরিচালক হরিষ সামান্তার সাথে সাক্ষাৎ করেন। এসময় চিত্রনাট্যের বিষয়ে তাদের মাঝে আলোচনা হয়। চিত্রনাট্য পড়ার পর নতুন এই কাজের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সামান্তা। যদিও এখনো চূড়ান্ত সম্মতি জানাননি এই অভিনেত্রী।
গত ২০২০ সালের সেপ্টেম্বর মাসেই এ বিষয়ে ঘোষণা দিয়ে ইতোমধ্যে সিনেমাটির ফার্স্ট লুকও প্রকাশ করেন নির্মাতা।
এ সিনেমায় কল্যাণের চরিত্রে ভিন্নতা আসতে চলেছে। এমন চরিত্রে তাকে আগে কখনও দেখা যায়নি। বাণিজ্যিক ঘরনার এই সিনেমায় সামাজিক বার্তাও থাকবে। জানা গেছে, চলতি বছরের শেষে কাস্ট ও ক্রুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতা। এবছরেই সিনেমার শুটিং শুরু করবেন নির্মাতা।

