১৬ টি সিনেমা হলে মুক্তি পেলো ‘নবাব এলএলবি’

১৬ টি সিনেমা হলে মুক্তি পেলো ‘নবাব এলএলবি’

অবশেষে সিনেমা হলে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত আলোচিত সিনেমা ‘নবাব এলএলবি’। শুক্রবার (২৫ জুন) দেশের ১৬টি সিনেমা হলে এ সিনেমা মুক্তি পায়। স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), সেনা সিনেমা (ঢাকা ক্যান্টমেন্ট), বিজিবি (পিলখানা), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টমেন্ট), গীত (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), চন্দ্রিমা (শ্রীপুর), বর্ষা (জয়দেবপুর), শাপলা (রংপুর), পূরবী (ময়মনসিংহ), অভিরুচি (বরিশাল), রাজ (কুলিয়ারচর), মোহন (হবিগঞ্জ), মাধবী (মধুপুর)।

এ বিষয়ে পরিচালক মামুন বলেন, করোনাকালীন সংকটসহ বিভিন্ন কারণে সারাদেশের অধিকাংশ হল মালিক তাদের সিনেমা হল বন্ধ রেখেছেন। তা না হলে আমাদের সিনেমাটি এরচেয়ে কয়েক গুণ বেশি সিনেমা হলে মুক্তি দিতে পারতাম।

‘নবাব এলএলবি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু। সিনেমায় ধর্ষিত নারীর চরিত্রে অভিনয় করেন অর্চিতা স্পর্শিয়া। আর তার সে লড়াইয়ে আইনজীবী হিসেবে সঙ্গী ছিলেন শাকিব খান ও মাহিয়া মাহি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading