আমেরিকার জাহাজে বোমা ফেলার হুঁশিয়ারি রাশিয়ার
উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ১৮:০০
ক্রিমিয়া উপকূলের আশপাশে আবারও উস্কানিমূলক কোন কাণ্ড ঘটালে পরবর্তী সময়ে কৃষ্ণসাগরে ব্রিটিশ নৌযান লক্ষ্য করেই বোমা ছোড়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে, জানিয়েছে গত বৃহস্পতিবার (২৪ জুন) মস্কো যুক্তরাজ্যের উদ্দেশ্যে এ হুঁশিয়ার করেছে। ব্রিটিশ রয়াল নেভির জাহাজ ‘এইচএমএস ডিফেন্ডার’ ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় ঢুকে পড়লে রাশিয়া সেটির যাত্রাপথে বোমা এবং গুলি ছুড়ে হুঁশিয়ার করে দেয় বলে বুধবার জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার ভাষ্যমতে, অনুমতি ছাড়াই ব্রিটিশ নৌযানটি তাদের জলসীমায় ঢুকে পড়েছিল।
এ ঘটনার পরপরই ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও জানায় মস্কো। রয়াল নেভির ডেস্ট্রয়ার ‘এইচএমএস ডিফেন্ডার’ নিয়ে রাশিয়া যে অভিযোগ করেছে দিয়েছে, তা সঠিক নয় বলে দাবি করে যুক্তরাজ্য।
গুলি-বোমা ছোড়ার কোনো ঘটনাই ঘটেনি জানিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক আইন মেনে ইউক্রেইনের জলসীমা দিয়ে নির্বিবাদে পথ পার হচ্ছিল মাত্র’
যুদ্ধজাহাজটি রাশিয়ার জলসীমায় ছিল কিংবা সেটিকে হুঁশিয়ার করতে গুলি ছোড়া হয়েছে এমন কথা সঠিক নয়। এর বিপরিতে মস্কোতে ব্রিটিশ রাষ্ট্রদূত ডেবোরাহ ব্রনেটকে তলব করে রাশিয়া কৃষ্ণসাগরে যুক্তরাজ্যের ‘বিপজ্জনক কর্মকাণ্ড’ নিয়ে সতর্ক করে দিয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র।

