করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০৮

করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০৮

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ১৮:৫০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছে ১০৮ জন, যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ১৯ এপ্রিল দেশে করোনা সংক্রমণে সর্বোচ্চ মৃত্যু হয় ১১২ জনের। 

শুক্রবার (২৫ জুন) কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে ১০৮ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় শনাক্তের তুলনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ৯৭৬ জন।

নমুনা পরীক্ষার পর গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading