সোমবার থেকে কঠোর লকডাউন, সরকা‌রি-বেসরকা‌রি অফিস বন্ধ

সোমবার থেকে কঠোর লকডাউন, সরকা‌রি-বেসরকা‌রি অফিস বন্ধ

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ২০:৩৫

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন আরোপ করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। বি‌ধি-নি‌ষে‌ধের বিষয়ে আরও বিস্তারিত আদেশ শ‌নিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

শুক্রবার (২৫ জুন) তথ‌্য মন্ত্রণাল‌য়ের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ‌্য জানিয়েছেন।

তিনি জানান, জরুরি পণ‌্যবাহী বাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ‌্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব‌্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এ বিধি-নিষেধের আওতাবহির্ভূত থাকবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading