ডিএসই’তে লেনদেনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ডিএসই’তে লেনদেনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
ডেল্টা লাইফ

উত্তরদক্ষিণ| সোমবার, ২৮ জুন ২০২১| আপডেট ১৯:৩৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৮ জুন) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার কোম্পানিটি মোট ১ কোটি ৫ লাখ ৮০ হাজার ৩৯২টি শেয়ার হাতবদল করেছে। এদিন কোম্পানিটির মোট ১৩৬ কোটি ৫৯ লাখ ২৯০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বেক্সিমকো লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫৪ লাখ ২৯ হাজার ২৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৮ কোটি ৬৩ লাখ টাকা।

কুইন সাউথ টেক্সটাইল তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ২৬ লাখ ৭০ হাজার ৪০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৮২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং, ডাচ-বাংলা ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, রিংশাইন, জিবিবি পাওয়ার, আলিফ ম্যানুফ্যাকচারিং ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading