টানা তিনদিন বৃষ্টিতে ভিজে নিশো-তিশার অদ্ভুত প্রেম
উত্তরদক্ষিণ| সোমবার, ২৮ জুন ২০২১| আপডেট ২১:৪৫
টানা বৃষ্টির মধ্যে সম্প্রতি একটি নাটকের দৃশ্যধারণ সম্পন্ন করা হয়েছে। নাট্যনির্মাতা মিজানুর রহমানের একক নাটক ‘হ্যালো শুনছেন?’। নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন নিশো-তিশা।
এটি অদ্ভুত প্রেমের গল্প। যে গল্পের নায়ক আফরান নিশো, নায়িকা তানজিন তিশা। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাসয়াত রহমান জিকো।
‘হ্যালো শুনছেন?’-এ আরো অভিনয় করেছেন সেতু, আজম খান, মম আলীসহ অনেকে।
নির্মাতা বলেন, ‘এটি অদ্ভুত প্রেমের গল্প। বৃষ্টির দিনে একটি টি-স্টলে আটকা পড়েন গল্পের পাত্রপাত্রী। আমরা গল্পটিকে সত্যি করে তুলতে টানা তিনদিন শুটিং করেছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি অবশ্য কৃত্রিমভাবে তৈরি। আশাকরছি দর্শকদের ভালো লাগবে।’
এসকে সাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় নাটকটি ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

