কঠোর বিধিনিষেধেও গার্মেন্টস খোলা থাকবে

কঠোর বিধিনিষেধেও গার্মেন্টস খোলা থাকবে

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ২৩:৫৬

কঠোর বিধিনিষেধের মধ্যেও গার্মেন্টস খোলা থাকবে বলে জানিয়েছেন বিকেএমইএর সহ সভাপতি মো. হাতেম। মঙ্গলবার (২৯ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করতে যাচ্ছে সরকার।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে বিধিনিষেধ জারি করেছে সরকার। এই বিধিনিষেধের আওতায় সোমবার (২৮ জুন) থেকেই সারাদেশে বন্ধ হয়ে যায় গণপরিবহন। দোকানপাট, রেস্তোরাঁসহ বিনোদনকেন্দ্রও বন্ধ থাকছে। আগামী ১ জুলাই থেকে বিধিনিষেধের আওতা আরও বাড়বে বলে জানা গেছে।

তবে পোশাক কারখানা খোলা থাকবে কি না এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা এখনও আসেনি।

এ ব্যাপারে মো. হাতেম বলেন, ১ জুলাই থেকে ৭ দিন কঠোর বিধিনিষেধ চলাকালে জন্য জরুরী সেবা ও উৎপাদনমূখী শিল্প কারখানা ব্যতীত বাকী সব কিছু সম্পূর্ণ বন্ধ থাকবে। শিল্প কারখানার মালিক-কর্মকর্তা এবং শ্রমিক-কর্মচারি সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষের চলাচলও কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading