সূচকের ব্যাপক উত্থানে লেনদেনের সমাপ্তি

সূচকের ব্যাপক উত্থানে লেনদেনের সমাপ্তি

উত্তরদক্ষিণ| বুধবার, ৩০ জুন ২০২১| আপডেট ১৫:১০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (৩০ জুন) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেনও বেড়েছে কিছুটা।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০৭ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। বুধবার ডিএসইতে ১ হাজার ৩৯৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৫০ কোটি ২১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৮ কোটি ৮ লাখ টাকার।

বুধবার ডিএসইতে মোট ৩৭১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০৭টির, দর কমেছে ৪১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির। এছাড়াও এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫৭টির, দর কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। এছাড়াও সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৪২ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৮১৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading