ব্লক মার্কেটে ৪৬ কোম্পানির ৭২ কোটি টাকা লেনদেন

ব্লক মার্কেটে ৪৬ কোম্পানির ৭২ কোটি টাকা লেনদেন

উত্তরদক্ষিণ| বুধবার, ৩০ জুন ২০২১| আপডেট ১৯:৩০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৩০ জুন) ব্লক মার্কেটে মোট ৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৯৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭২ কোটি ১৭ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

প্রাইম ব্যাংক ১১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, ব্যাংক এশিয়া, বিএটিবিসি, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ব্যাংক, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএলবিডি, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল হাউজিং, এনআরবিসি ব্যাংক, ফনিক্স ফিন্যান্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, আরডি ফুড, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সিলকো ফার্মা, সোনালী পেপার,স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিকস ও সামিট পাওয়ার লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading