পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর উদ্যোগ সারাবিশ্বে প্রশংসনীয়: বাহাউদ্দিন নাছিম

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর উদ্যোগ সারাবিশ্বে প্রশংসনীয়: বাহাউদ্দিন নাছিম

উত্তরদক্ষিণ| বুধবার, ৩০ জুন ২০২১| আপডেট ১৯:৫০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ সারা বিশ্বে প্রশংসনীয়। দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন নিশ্চিত করার পাশাপাশি দেশকে সবুজায়নে অসম্ভব সাফল্য দেখিয়েছেন শেখ হাসিনা। তার সুদক্ষ নেতৃত্বে সকল প্রাকৃতিক দুর্যোগ সফলভাবে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার (৩০ জুন) আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করার জন্য নিজেদের প্রস্তুতির বিকল্প নেই, এ বিষয়টি বঙ্গবন্ধু আগেই অনুধাবন করেছিলেন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার সাথে সাথে সবুজায়ন ও বনায়নের মধ্য দিয়ে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু। এমনকি উপকূলীয় এলাকায় সবুজায়ন করার উদ্যোগও বঙ্গবন্ধুই নিয়েছিলেন। বঙ্গবন্ধু একজন পরিবেশ প্রেমিক, প্রকৃতি প্রেমিক হিসেবে সবসময় পরিবেশের উন্নয়নের বিষয়টি প্রাধান্য দিতেন।

তিনি বলেন, ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন তখন তিনি শত প্রতিকূলতার মধ্যেও দেশের ভারসাম্য বজায় রাখার জন্য সবুজায়নের প্রতি গুরুত্ব দিয়েছিলেন। শেখ হাসিনা শুধু দেশের মানুষ, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেননি, সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের মাধ্যমে সবুজ প্রকৃতি গড়ার ক্ষেত্রেও লড়াই-সংগ্রাম চালিয়েছেন গেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, আওয়ামী লীগ সবসময় দেশ ও দেশের জনগণের জন্য রাজনীতি করে। আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ পরিবেশে বেঁচে থাকুক। সেজন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিবেদিতপ্রাণ হয়ে দেশের মানুষ ও দেশের জন্য রাজনীতি করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য করোনার মধ্যে বিভিন্ন ধরনের সঠিক দিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ এই মহামারীর মধ্যেও অনেক ভালো আছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading