ওরিয়ন ফার্মার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ওরিয়ন ফার্মার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

উত্তরদক্ষিণ| বুধবার, ৩০ জুন ২০২১| আপডেট ২১:১৫

ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৯৫ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছিল ৬১ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির পুনঃমূল্যায়ন সঞ্চিতিসহ সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৮ টাকা ৭৮ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৭৫ পয়সা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading