মাতৃত্ব নিয়ে নোবেলের স্টান্টবাজি এক ধরণের অপরাধ: সালসাবিল

মাতৃত্ব নিয়ে নোবেলের স্টান্টবাজি এক ধরণের অপরাধ: সালসাবিল

উত্তরদক্ষিণ| বুধবার, ৩০ জুন ২০২১| আপডেট ২০:৫০

বাবা হতে যাওয়ার খবর দিয়েও বিতর্কে জড়িয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। গত ২৮ জুন, ফেসবুকে জানান, বাবা হতে চলেছেন তিনি। বুধবার (৩০ জুন) সন্ধ‌্যায় নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ ফেসবুক অ‌্যাকাউন্ট থেকে লাইভে এসে জানালেন—অন্তঃস্বত্ত্বা নন তিনি।

নোবেলের এমন কাণ্ডে লজ্জিত সালসাবিল। তিনি বলেন, ‘আমার বন্ধুরা আমাকে নোবেলের স্ট‌্যাটাসের স্ক্রিন শট ইনবক্সে দেয়। সেখানে জানতে পারি, নোবেল বাবা হতে চলেছে, আমি নাকি মা হতে চলেছি। কিন্তু আমি প্রেগন‌্যান্ট নই। এরপর এ বিষয়ে কথা বলতে নোবেলের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করি। কিন্তু ব‌্যর্থ হই। কারণ ওর ফোনে কানেকশন পাচ্ছিলাম না। এদিকে আমার পরিবার, আত্মীয়-স্বজন ফোনে অভিনন্দন জানাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘এটা কি নতুন কোনো গানের পাবলিসিটির জন‌্য করেছে, না অন‌্য কিছু; আমি সত‌্যি তা জানি না। মাতৃত্ব খুব স্পর্শকাতর একটি বিষয়। তা নিয়ে কোনো কিছুর স্টান্টবাজি করাটা এক ধরণের অপরাধ। নোবেল আমার কাছের মানুষ। তারপরও যদি এই বিষয় নিয়ে এমন কাজ করে থাকে, তবে আমি লজ্জিত। পুরো ব‌্যাপারটি নিয়ে আমি খুবই লজ্জিত।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading