করোনা: কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭, শনাক্ত ৯৫

করোনা: কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭, শনাক্ত ৯৫

উত্তরদক্ষিণ| শনিবার, ০৩ জুলাই ২০২১| আপডেট ১০:১৫

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এ সময় ২২৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (৩ জুলাই) সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলায় এ পর্যন্ত ৮ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২২৫ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৪৮ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৯৫ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৭৮ জন, দৌলতপুরের ০১ জন, কুমারখালীর ০৩ জন, ভেড়ামারার ০২ জন, মিরপুরের ০৫ জন এবং খোকসার ০৬ জন রয়েছেন।

মারা যাওয়া ০৭ জনের মধ্যে ০৩ জন কুমারখালী উপজেলার, ০২ জন মিরপুর এবং ০২ জন কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।

জেলা প্রশাসক আরও জানান, এখন পর্যন্ত জেলায় ৬৩ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন ৬১ হাজার ৩৮৫ জনের পাওয়া গেছে। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬১ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ১০৭ জন রোগী।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading