আবারও বাংলাদেশী পোশাক কিনবে ওয়াল্ট ডিজনি: বিজিএমইএ

আবারও বাংলাদেশী পোশাক কিনবে ওয়াল্ট ডিজনি: বিজিএমইএ
বিজিএমইএ

উত্তরদক্ষিণ| শনিবার, ০৩ জুলাই ২০২১| আপডেট ১০:২৫

বাংলাদেশ থেকে আবারও পোশাক কিনবে ওয়াল্ট ডিজনি। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর বাংলাদেশ থেকে পোশাক কেনা বন্ধ করে দিয়েছিল আমেরিকার এই প্রতিষ্ঠান। নানা সূচকে দেশের পোশাক খাত ঈর্ষণীয় সাফল্য অর্জন করায় নতুন করে পণ্য কেনার সিদ্ধান্ত নিয়েছে এই বিশ্বখ্যাত এই ব্র্যান্ড। বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে শুক্রবার (২ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সার্বিক অগ্রগতি ও রূপান্তর, বিশেষ করে কর্মক্ষেত্রের সুরক্ষা, সামাজিক মান এবং পরিবেশগত টেকসই হওয়ার ক্ষেত্রে পোশাক শিল্পের অর্জনকে স্বীকৃতি দিয়ে ওয়াল্ট ডিজনির এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। বিজিএমইএর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ওয়াল্ট ডিজনির তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণার খবর জানা যায়নি।

বিজিএমইএ’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াল্ট ডিজনি ২০১৩ সালে বাংলাদেশে অগ্নিদূর্ঘটনা ও ভবন ধসের ঘটনার পর থেকে পণ্য ক্রয় বন্ধ করে দিয়েছিল। আন্তর্জাতিক শ্রম মান নিরীক্ষা বিবেচনায় নিয়ে সংস্থাটি তার অনুমোদিত সোর্সিং দেশগুলোর তালিকায় আবারও বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করেছে।

ডিজনির এমন সিদ্ধান্তের খবর বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া গেছে বলে দাবি করা হয় ওই বিজ্ঞপ্তিতে। ডিজনি থেকে এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি বলেও উল্লেখ করা হয় এতে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading