উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথের পদত্যাগ

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথের পদত্যাগ

উত্তরদক্ষিণ| শনিবার, ০৩ জুলাই ২০২১| আপডেট ১১:৫০

শপথ নেওয়ার মাত্র চার মাসের মাথায় ইস্তাফা দিলেন ইন্ডিয়ার উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাউত। শুক্রবার (২ জুন) রাতে রাজ্যপালের কাছে তার পদত্যাগ পত্র হস্তান্তর করেছেন।

এক বিবৃতিতে তিরথ সিং রাউত বলেন, ‘সাংবিধানিক সংকট এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করেছি পদত্যাগ করাই সঠিক সিদ্ধান্ত। করোনাভাইরাস পরিস্থিতিতে এখন কোনো উপনির্বাচন সম্ভব নয়’।

উত্তরাখণ্ডে গত ১০ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিরথ। তবে সে সময় বিধায়ক হিসেবে নির্বাচিত ছিলেন না এ বিজেপি নেতা। ইন্ডিয়ার সংবিধান অনুযায়ী ৬ মাসের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে বিধায়ক হয়ে আসলে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারতেন তিরথ সিং রাউত। তবে চার মাস কেটে গেলেও উপনির্বাচনের আয়োজন করেননি তিনি। তিনি পউরি গরওয়াল আসনের লোকসভা সদস্যই থেকে গেছেন এখনও।

ধারণা করা হচ্ছে, উত্তরাখণ্ড বিজেপিতে চলমান কোন্দলের কারণেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তাফা দিয়েছেন তিরথ। ইন্ডিয়ার সংবাদমাধ্যমগুলোর খবরে বিজেপির অভ্যন্তরীণ সূত্রের বরাতে বলা হচ্ছে, মূলত দলের মধ্যে বিরোধিতার কারণেই আরও দুই মাস হাতে থাকতে পদত্যাগ করেছেন তিরথ সিং রাউত।

উল্লেখ্য, গত মার্চে উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী পদে বিজেপির ত্রিবেন্দ্র সিংহ রাওকে সরিয়ে তিরথকে বসায় বিজেপি। সে সময় ত্রিবেন্দ্র সিং রাওয়ের মুখ্যমন্ত্রী হিসেবে আরও এক বছর হাতে ছিল। তিরথ মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরাখণ্ডে রাজ্য বিজেপিতে কোন্দল আরও বেড়ে যায়। এর ফলে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো তাকে।

শনিবার বিজেপির বিধায়করা বৈঠকে বসে নতুন নেতা নির্বাচন করবেন বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading