১৮ জুলাই খোলা থাকবে পুঁজিবাজার

১৮ জুলাই খোলা থাকবে পুঁজিবাজার

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১২:০৫

আগামী রবিবার (১৮ জুলাই) অতিরিক্ত সাপ্তাহিক ছুটি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আগামী রবিবার ব্যাংক খোলা থাকবে। আর ব্যাংক খোলা থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারও খোলা থাকবে। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল-আজহাকে সামনে রেখে আজ ১৪ জুলাই বুধবার থেকে লকডাউন কিছুটা শিথিল করা হলে ব্যাংক রবিবারও খোলা রাখার সিদ্ধান্ত হয়।

জানা গেছে, আগামি ১৮ জুলাই (রবিবার) ব্যাংকিং লেনদেন সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। যা করোনা মহামারির কারণে গত দুই রবিবার বন্ধ ছিল। যে কারণে পুঁজিবাজারও বন্ধ রাখতে হয়েছিল। কারণ ব্যাংকের অর্থ আদান-প্রদানের মাধ্যমে পুঁজিবাজারে সিকিউরিটিজ লেনদেন হয়ে থাকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading