এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন পরীমণি

এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন পরীমণি

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১২:১৩

প্রতিবছরই পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) পশু কোরবানি করেন জনপ্রিয় চিত্র নায়িকা পরীমণি। এরই ধারাবাহিকতায় এবছরও আসন্ন ঈদুল আজহায় ছয়টি গরু কোরবানি দেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই অভিনেত্রী।

গত বছর করোনা মহামারির মধ্যেও পাঁচটি গরু কোরবানি দেন পরী। এসব কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দিয়েছিলেন তিনি।

পরীমণি ১৬ সাল থেকে প্রতি এফডিসিতে কোরবানি দেওয়া শুরু করেন।

পরীমণি বলেন, ‘কোরবানি ঈদ সব সময় নানু বাড়িতে করতাম। আমি জানতাম না চলচ্চিত্রের অনেক কলাকুশলী মানবেতর জীবনযাপন করেন। জানার পর থেকে এফডিসিতে কোরবানি দেই। যারা কোরবানি দিতে পারেন না, তাদের জন্যই এই উদ্যোগ।

তিনি বলেন, ‘যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।’ তবে এবার সতর্কতার সঙ্গে কোরবানি দেবেন। স্বাস্থ্যবিধি মেনে মাংস বিতরণ করবেন বলে জানান তিনি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading