রাজশাহী মেডিকেলে আরও ২৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে আরও ২৫ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১১:৪৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, ১৩ জুলাই সকাল ৮টা থেকে ১৪ জুলাই সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

তিনি জানান, মারা যাওয়া ২৫ জনের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ছিলো। ১৮ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মারা যাওয়া ২৫ জনের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ১ জন এবং যশোরের ১ জন ছিলেন। হাসপাতালটিতে এ মাসের ১৪ দিনে ২৪৮ জন মারা গেছেন। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা যান ৩৫৪ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৫০০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading