করোনা: খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৬
উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৩:২০
খুলনা বিভাগের ৭ জেলায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৬ জন। আর একইদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২১ জন।
বুধবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার।
এ নিয়ে খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১ হাজার ৭২৫ জনে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সূত্র জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা জেলায় মারা গেছেন ৯ জন ও আক্রান্ত হয়েছেন ৩৭৫ জন। বাগেরহাট জেলায় কেউ মারা যায়নি, আক্রান্ত হয়েছেন ১৫৫ জন। সাতক্ষীরায় ১ জন মারা গেছেন, আক্রান্ত ৩৪ ও যশোরে জেলায় ৫ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ২২৭ জন। নড়াইল জেলায় কেউ মারা যায়নি, আক্রান্ত হয়েছেন ৯৬ জন। মাগুড়া জেলায় কেউ মারা যায়নি, আক্রান্ত ৪৭ ও ঝিনাইদহ জেলায় মারা গেছেন ৭ জন, আক্রান্ত ৮৭। কুষ্টিয়া জেলায় মারা গেছেন ১১ জন, আক্রান্ত ৩২৫। চুয়াডাঙ্গা জেলায় একজন মারা গেছেন, আক্রান্ত ১১১ জন এবং মেহেরপুর জেলায় মারা গেছেন ২ জন ও আক্রান্ত হয়েছেন ১৬৪ জন।

