রওশনকে জাপার চেয়ারম্যান, বিদিশাকে কো-চেয়ারম্যান ঘোষণা

রওশনকে জাপার চেয়ারম্যান, বিদিশাকে কো-চেয়ারম্যান ঘোষণা

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৩:০৫

বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিদিশা সিদ্দিকীকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেছে এরশাদ পুত্র এরিক এরশাদ।

বুধবার (১৪ জুলাই) বারিধারা প্রেসিডেন্ট পার্কে এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় সংসদ সদস্য সাদ এরশাদ উপস্থিত ছিলেন।

এরিক এরশাদ বলেন, আমার বাবা যখন অসুস্থ তখন রাতে আমার বাবাকে জিম্মি করে আমার চাচা জি এম কাদের দলের দায়িত্বে চেয়ারম্যান পদ লিখেয়ে নিয়েছেন। জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে। তিনি অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছে আমরা তাকে মানি না।

অনুষ্ঠানে সাদ এরশাদ বলেন, আমরা জঞ্জালমুক্ত থাকতে চাই। এই দিনে বাবার জন্য দোয়া করতে চাই। সবার কাছে দোয়া চাই।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading