শিমুলিয়া ফেরি ঘাটে ঘরমুখো মানুষের ভীড়

শিমুলিয়া ফেরি ঘাটে ঘরমুখো মানুষের ভীড়

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৫:২৫

আগামীকাল বৃহস্পতিবার থেকে চলমান লকডাউন শিথিলের ঘোষণা আসার পর থেকেই জনসাধারণের মাঝে বিধিনিষেধ মানার প্রবণতা অনেকটাই কমে গেছে। গতকাল মঙ্গলবার রাত থেকেই রাজধানীর সড়কগুলোয় বেড়েছে ব্যক্তিগত গাড়ি, মাইক্রো, সিএনজির আধিক্য। আজ বুধবার সকাল থেকেই রাজধানী ছাড়ার জন্য ঘরমুখো মানুষের ভীড় বাড়ছে। মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শিবচরের বাংলাবাজার ঘাটে বুধবার এ চিত্র চোখে পরে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল থেকেই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে। ফেরিঘাটে ঘরমুখো যাত্রীদের চাপ রয়েছে। এছাড়াও ঢাকাগামী যাত্রীদেরও ভিড় রয়েছে। বাংলাবাজার ঘাট থেকে ফেরিতে পণ্যবাহী পরিবহনসহ অন্যান্য যানবাহন পার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট (টিএস) মেহেদী হাসান জানান, লকডাউন শিথিল হচ্ছে। এ কারণে হয়তো চেকপোস্টে কড়াকড়ি কমে গেছে। আর সেজন্য আজ ঘাটে উভয়মুখী যাত্রীর চাপ বেড়েছে।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক জাকির হোসেন জানান, কাল থেকে লকডাউন শিথিল হলেও আজ থেকেই ঘাটে চাপ দেখা যাচ্ছে। তিনি আরও জানান, পার্কিং ইয়ার্ডে দুই শতাধিক পণ্যবাহী গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ১১ টি ফেরি চলছে। পদ্মায় স্রোতের বেগ বেড়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় কোনো ভোগান্তি নেই।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading