মুক্তির অপেক্ষায় সিয়াম-পূজার ‘শান’

মুক্তির অপেক্ষায় সিয়াম-পূজার ‘শান’

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৫:১৫

ঢাকাই চলচ্চিত্রে সময়ের আলোচিত জুটি সিয়াম আহমেদ-পূজা চেরি। আবারো দুজনকে জুটি হিসেবে পর্দায় দেখা যাবে ‘শান’ সিনেমায়। এম এ রাহিম পরিচালিত সিনেমাটি গত বছর রোজার ঈদে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু করোনাসৃষ্ট মহামারির কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি।
এদিকে সময় চলে গেলেও আটকে আছে লগ্নিকৃত অর্থ। যে কারণে কোনো উপলক্ষ্য ছাড়াই বছরের যে কোনো সময় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন তারা।

এবিষয়ে সিনেমার প্রযোজক আজাদ খান বলেন, ‘ঈদ ছাড়া এই সিনেমার বিনিয়োগ উঠে আসবে না। দুই বছর ধরে অপেক্ষা করেছি। এখন মনে হচ্ছে সিনেমাটি নিয়ে আর নির্দিষ্ট গন্তব্যে থাকতে পারছি না। আর কত দিন এত বড় বিনিয়োগ আটকে রাখব? এখন ভাবছি অবস্থা স্বাভাবিক হলে বছরের যে কোনো সময় সিনেমাটি মুক্তি দেব।’

একজন পুলিশ অফিসারের জীবনের বাস্তব ঘটনা অবলম্বনে ‘শান’-এর গল্প তৈরি করা হয়েছে। চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাসকিন ও পূজা চেরি। এছাড়াও অভিনয় করেছেন চম্পা এবং অরুণা বিশ্বাস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading