পারিবারিক কারণে দেশে ফিরছেন মুশফিক

পারিবারিক কারণে দেশে ফিরছেন মুশফিক

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৫:১০

ওয়ানডে সিরিজ না খেলেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন মুশফিকুর রহিম। বুধবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানান, পারিবারিক কারণে আজ বুধবার হারারে থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হচ্ছেন তিনি।

এই সময়ে তার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। একমাত্র টেস্টে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পাওয়ায় পরে আর ফিল্ডিং করেননি মুশফিক। ২২০ রানে জেতা ম্যাচে প্রথম ইনিংসে তিনি করেন ১১ রান।

শুরুতে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসার কথা ছিল মুশফিকের। জৈব-সুরক্ষা বলয়ের মানসিক ধকল থেকে মুক্তি পেতে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। কিন্তু সুরক্ষা বলয়ের কারণেই সিদ্ধান্তে পরিবর্তন আনতে হচ্ছিল। তাতে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজের সময়ও থেকে যাওয়ার কথা ছিল মুশফিকের।

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া যে কঠিন কিছু শর্ত দিয়েছে, সেটির অংশ হিসেবেই ভাবনার এই বদল আনার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

“অস্ট্রেলিয়া সিরিজের জন্য অন্তত ১০ দিন আগে থেকে বায়ো-বাবলে থাকতে হবে। মুশফিক জিম্বাবুয়েতে ওয়ানডে খেলে দেশে ফিরে এলে তাই অস্ট্রেলিয়া সিরিজে ওর খেলা কঠিন হবে। এটা নিয়েই আমরা আলোচনা করেছি। এখনও চূড়ান্ত নয়, যেহেতু আনুষ্ঠানিক অনুমোদন হয়নি। তবে আপাতত যা সিদ্ধান্ত, ওকে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজেও থাকতে হবে।”

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading