টপ টেন গেইনার জিকিউ বলপেন

টপ টেন গেইনার জিকিউ বলপেন

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৬:১৫

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৪ জুলাই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি এক হাজার ২২১ বারে ৩ লাখ ৮৩ হাজার ৩২৫টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড । আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে শাইন পুকুর সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাক ৭০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, স্যালভো কেমিক্যাল, রহিম টেক্সটাইল, প্রভাতি ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ও এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading